ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নিয়ম না মেনে নির্মাণ করা ভবন সিলগালা ও জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়ম অমান্য করে ভবন নির্মাণ করায় ‘ড্রিম সিটি ডেভলপার্স’ নামে একটি প্রতিষ্ঠানের ভবন সিলগালা করেছে কর্তৃপক্ষ। নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর অক্সিজেন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে চারটি ভবনে অনিয়ম পাওয়া যায়। এ সময় দুজন ভবন মালিককে জরিমানা করা হয় এবং একটি ভবনের নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা অংশ ভেঙে ফেলা হয়। অবৈধভাবে নির্মাণের দায়ে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অপর ভবন মালিক নিজের উদ্যোগে বাকি অনিয়মিত অংশ অপসারণের অঙ্গীকারনামাও প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।

কাজী কাদের নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবন নির্মাণে সিডিএ অনুমোদিত নকশা ব্যতীত কোনও ধরনের ব্যতিক্রমী ব্যবহার গ্রহণযোগ্য নয়। অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

নিয়ম না মেনে নির্মাণ করা ভবন সিলগালা ও জরিমানা

আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫