ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ডামুড্যায় বেহাল সড়ক সংস্কারে এগিয়ে এলেন জামায়াত নেতারা

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে জামায়াতে ইসলামী। ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে বন্দর পর্যন্ত যাতায়াতের প্রধান এই সড়কটির একটি বড় অংশ গত ছয় মাস ধরে খানাখন্দে ভরা ছিল। সম্প্রতি বৃষ্টির কারণে সড়কটি পুরোপুরি ধসে পড়লে যাত্রী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশা নিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হতো। এই অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ডামুড্যা পৌরসভা জামায়াতের আমির আতিকুর রহমান কবিরের নেতৃত্বে একটি দল সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়।

গত শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এবং দলীয় অর্থায়নে রাস্তার ভাঙা অংশে ইট ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়। সংগঠনের নেতারা জানান, রাজনৈতিক দায়বদ্ধতা এবং জনকল্যাণের অংশ হিসেবেই তারা এই স্বেচ্ছাশ্রমের কাজ করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা, সতর্ক অবস্থানে প্রশাসন ও বিরোধী দল

ডামুড্যায় বেহাল সড়ক সংস্কারে এগিয়ে এলেন জামায়াত নেতারা

আপডেট সময় : ০৫:৫৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬