ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘাতকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে সাঘাটা শহর। রোববার সন্ধ্যায় স্থানীয় ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত বিশাল মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ।

এদিকে হামলায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠের ডান দিকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত হয়েছে, যা ফুসফুস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তাকে বাঁচাতে ইতোমধ্যে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে অবস্থা এখনও সংকটাপন্ন।

সালাউদ্দিনের বাবা মাওলানা মোহাম্মদ দুদু মিয়া তার ছেলের জীবন রক্ষায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্থানীয়রা জানান, প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে পুলিশের চিরুনি অভিযান

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় : ১১:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬