ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

চাঁদপুরে নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে নিষিদ্ধ পদ্ধতিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ফরাজীকান্দী জনতা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিনহাজ আরও কয়েকজনের সঙ্গে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। তারা ব্যাটারিচালিত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নদীতে বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুড়ি থেকে একটি বড় মাছ নদীতে পড়ে গেলে সেটি ধরতে মিনহাজ পানিতে ঝাঁপ দেন। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সঙ্গে থাকা অন্য সহযোগীরা মিনহাজকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে এলেও পুলিশি ঝামেলার ভয়ে স্বজনদের খবর দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

চাঁদপুরে নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ১০:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬