ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, খুব দ্রুত তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে। যারা জুলাইকে ধারণ করে সততা ও নীতির ওপর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, তারা যোগাযোগ করুন।

এদিকে তৃণমূল এনসিপির ব্যানারে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মুনতাসীর মাহমুদের নেতৃত্বে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলে নিজেদের জানান দেন তৃণমূল এনসিপি নেতাকর্মীরা।

মিছিলে থেকে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

অবশ্য এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা মুনতাসীর মাহমুদের

আপডেট সময় : ১০:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫