ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনমার্কের দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেনও উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান এবং মানসম্মত ঔষধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এটি টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬