ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বুলগেরিয়ায় সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছে হাজারো মানুষ। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় রাজধানী সোফিয়া ও অন্যান্য শহরে বিক্ষোভ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কৃষ্ণ সাগর সংলগ্ন দেশটির বহু শহরে চলমান ধারাবাহিক প্রতিবাদের সর্বশেষ এ কর্মসূচি এমন সময়ে হচ্ছে, যখন বুলগেরিয়া ১ জানুয়ারি ইউরো গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সোফিয়ার কেন্দ্রীয় সংসদ ভবনে লেজার আলো ফেলে বিক্ষোভকারীরা লিখেছেন, ‘পদত্যাগ’, ‘মাফিয়া আউট’, ‘সুষ্ঠু নির্বাচন চাই

৬৪ বছর বয়সী সোফিয়ার বাসিন্দা ডোব্রি লাকভ বলেন, মানুষের শক্তি ধীরে ধীরে সরকারকে পদত্যাগে বাধ্য করবে। বহু সংস্কার দরকার। সর্বাগ্রে বিচারব্যবস্থা সংস্কার। আদালত ঠিক হলে সব ঠিক হয়ে যাবে।

বুলগেরিয়ার সংসদে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি ক্ষমতায় আসার পর এটি সরকারের বিরুদ্ধে ৬ষ্ঠ অনাস্থা প্রস্তাব।

গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভের জেরে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে। ইউরোতে খসড়া করা এটাই প্রথম বাজেট ছিল। সামাজিক নিরাপত্তা অবদান ও লভ্যাংশের ওপর কর বাড়িয়ে ব্যয় মেটানোর পরিকল্পনার প্রতিবাদে বিরোধী দল ও বিভিন্ন সংগঠন রাস্তায় নামে।

বাজেট পরিকল্পনা প্রত্যাহার সত্ত্বেও দেশে বিক্ষোভ থামেনি। গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে।

আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানভ বলেন, বুলগেরিয়ায় স্বাভাবিকতা ফিরে আসার সময় হয়েছে। আমাদের ওলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিদের হাত থেকে মুক্ত হতে হবে।

বুলগেরিয়ার সরকারি বার্তা সংস্থা বিটিএ জানায়, ক্ষমতাসীন জিইআরবি দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বয়কো বোরিসভ বলেছেন, ইউরো জোনে যোগদানের আগে সরকার পদত্যাগ করবে না, এ ব্যাপারে জোটসঙ্গীরা একমত।

তবে সংস্কারপন্থি বিরোধী দল উই কন্টিনিউ দ্য চেঞ্জএর নেতা আসেন ভাসিলেভ বলেন, সরকার পদত্যাগ করলেও আমরা ইউরো জোনে প্রবেশ করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫