ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ নয়াদিল্লির

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে এই ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন তিনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামক একটি জাহাজে তারা নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালায়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী ওই জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিল। পালাউয়ের পতাকাবাহী ওই ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জনই ভারতীয়। বাকিদের মধ্যে দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।

প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, জাহাজটি থেকে ২১ জন ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তাদের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ নয়াদিল্লির

আপডেট সময় : ০২:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬