ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি ছাড়াল ৪ হাজার ডলার

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের পর ফের ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্পট গোল্ডের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম কমে ৪ হাজার ২২ ডলারের নিচে নেমেছিল, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন একটি পর্যায় ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি চলে আসায় বিনিয়োগকারীরা নতুন করে কেনা শুরু করেছেন। একই সঙ্গে ডলারের সূচক খুব একটা শক্তিশালী না হওয়ায় স্বর্ণের বাজারে এই ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্টোনএক্স-এর বিশ্লেষকরা মনে করছেন, উৎপাদনকারী পর্যায়ে মূল্যস্ফীতির তথ্যে বড় কোনো নেতিবাচক পরিবর্তন না থাকলে স্বর্ণের এই উর্ধ্বমুখী প্রবণতা সাময়িকভাবে বজায় থাকতে পারে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের দামেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে, যা বিশ্ব অর্থনীতিতে ধাতু বাজারের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি ছাড়াল ৪ হাজার ডলার

আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬