কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। ওমানের সোহার বন্দর থেকে প্রায় ২১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই দুর্ঘটনা ঘটে। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতকারী যেকোনো নৌযান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















