ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তফসিলকে স্বাগত জানালো এনসিপি, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ইসিকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলীয় চাপের বাইরে গিয়ে নিরপেক্ষ অবস্থায় এ নির্বাচন করা যাবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এমন শঙ্কার কথা জানান।

তিনি বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই। তবে বিগত দিনের কর্মকাণ্ডে মনে হয় নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশঙ্কা করছি। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রে জনগণের পাহারা দিতে হবে।

পাটওয়ারী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা। আর সরকারের তিনটি দায়িত্ব ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে। এটি আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছারও অভাব দেখছি।

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে এনসিপির তিন নেতাকর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা-২ আসনে আমাদের দলের পক্ষে সংবাদ করায় এক সাংবাদিককে মারধর করা হয়েছে। অতীতের মতো গডফাদার সংস্কৃতি দেখতে পাচ্ছ। বিষয়টি কমিশনকেই দেখতে হবে।

তিনি বলেন, বিভিন্ন জেলায় ডিসি-এসপি নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে। কিন্তু কারা নিয়োগ পাচ্ছে তা স্পষ্ট করা হয়নি। আমরা মনে করি এটি অস্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

তফসিলকে স্বাগত জানালো এনসিপি, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়

আপডেট সময় : ০৯:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫