ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি নেই: দাবি রাশিয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সব ধরনের ‘ভুল বোঝাবুঝি’ এখন দূর হয়েছে। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের বৈঠকের পর এ অবস্থান স্পষ্ট হয়েছে বলে তিনি জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২ ডিসেম্বর ক্রেমলিন উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ওই বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছিল। তবে ইউক্রেন যুদ্ধ সমাধানে তাৎপর্যপূর্ণ কোনও অগ্রগতি হয়নি।

ল্যাভরভ বৃহস্পতিবার বলেন, আলোচনায় আলাস্কায় গত আগস্টে প্রেসিডেন্ট পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে হওয়া ‘পারস্পরিক বোঝাপড়া’ পুনরায় নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, এখন আমাদের এই আলোচনায় আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইউক্রেন বিষয়ক ভুল বোঝাবুঝি ও ভুল যোগাযোগ দূর হয়েছে।

ল্যাভরভ আরও বলেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি নিশ্চিত করতে রাশিয়া একটি প্রাতিষ্ঠানিক নথিপত্রভিত্তিক চুক্তি চায়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি থাকবে।

তিনি বলেন, আমরা আমাদের মার্কিন সহকর্মীদের কাছে সমষ্টিগত নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অতিরিক্ত প্রস্তাব দিয়েছি। আমরা বুঝি, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে গেলে শুধু ইউক্রেনকে ধরে রাখা যাবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে জানান, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ গ্রহণ মস্কো মেনে নেবে না এবং দেশটির রুশভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করাই তাদের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি নেই: দাবি রাশিয়ার

আপডেট সময় : ০৯:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫