ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজশাহীতে জামায়াতের কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)  রাজপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৫টায় আরএমপির রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মুখপাত্র ও আরএমপি’র উপকমিশনার গাজিউর রহমান জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম ওমর ফারুক ওরফে শান্তকে (২৪) নির্মমভাবে হত্যা করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট তিন জন আসামি রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে আরএমপির অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

রাজশাহীতে জামায়াতের কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫