ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বারৈয়ারহাট বাজারে সালিশে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় তাহমিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট বাজারে দুই ভাইয়ের সালিশ চলাকালে পা তুলে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তাহমিদ। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার রাতে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাহমিদের মৃত্যু হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫