ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খুলনায় মধ্যরাতে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীতে মধ্যরাতে নিজ ঘরে শিউলী বেগম (৪০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কারা কেন তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ট্যাংক রোডের ওই বাসায় ভাড়া থাকতেন গৃহবধূ। তার স্বামীর নাম মো. সালাউদ্দিন খান। তাদের এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় কাউকে বাসায় পাওয়া যায়নি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ। তিনি বলেন, ‘মা-ছেলে ওই বাসায় থাকতেন। ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তবে ছেলেকে পাওয়া যায়নি। পুলিশ ও সিআইডির উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

খুলনায় মধ্যরাতে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৯:৩৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫