ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইউরোপের কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত এ সভায় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা ও ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ইউরোপের কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

আপডেট সময় : ০৩:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫