ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আগামী দুই-চার দিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় আছি আমরা।’

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘গত ১৭ বছর শেখ হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। শুধু তাই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য দায়ী  শেখ হাসিনা।’

এ্যানি আরও বলেন, ‘এবার ভোট কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ, আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার-নির্যাতন করে ভোট করার মতো পরিস্থিতি রাখেনি তারা। বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

আপডেট সময় : ১০:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫