ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নওগাঁয় বাসচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা চালকল ব্যবসায়ী মোস্তফা সরদার (৫৫) ও পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। হাঁপানিয়া এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসির বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নওগাঁয় বাসচাপায় ব্যবসায়ীসহ নিহত ২

আপডেট সময় : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫