ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজশাহীতে মো. শান্ত (২৬) নামে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ববিরোধের জেরে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শান্ত পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে এবং কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ছিলেন। ফেডারেশনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন। তবে কাদের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বপাড়া এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তকে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম নিয়ে শান্তকে হাসপাতালে আনা হয়। তার আগেই মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।’

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ নিয়ে কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। লাশ হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫