ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ১১৯ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এবার সাতটি ইউনিটে মোট এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা শাখার তথ্যমতে, ইউনিটভিত্তিক আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬টি আসনের জন্য আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। যেখানে আসনপ্রতি লড়বেন ১৪১ জন শিক্ষার্থী।

‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি। এতে আসনপ্রতি লড়বেন ৬৩ জন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের জন্য ৪৭ হাজার ৪৯৭টি আবেদন পড়েছে। এখানে আসন প্রতি লড়বেন ১০১ জন।

‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) মাত্র ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ জন। এ ছাড়া ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০টি। এতে সর্বোচ্চ ২২৬ জন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনে আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি, যেখানে আসনপ্রতি লড়বেন ৫৮ জন।

‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ৪১১টি আবেদন পড়েছে। এতে আসন প্রতি লড়বেন ৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরিচালনা কমিটি জানায়, পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ju-admission.org-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ১১৯ জন

আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫