ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারিগর নুর উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন একটি গহীন অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে নুর উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

গত ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকা সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মুনু মিঝির বাড়ির সফিউল্লাহর কবরের পাশে ঝোপের ভেতর থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ। ওই অস্ত্রগুলোও নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি করা হয়।

পুলিশ জানায়, দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫