ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, এলাকায় ১৪৪ ধারা জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কাকাইলছেও গ্রামের আল কুরআন সওদাগর ও আব্দুল হান্নান পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (৮ ডিসেম্বর) উভয়পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আবারও তারা মুখোমুখি হলে দুই ঘণ্টা ধরে চলে তুমুল সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই নিহত হন রাসেল মিয়া এবং আহত হন কমপক্ষে ৩০ জন।

আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মঙ্গলবার দুপুর ১টা থেকে কাকাইলছেও বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন আজমিরীগঞ্জের ইউএনও এস এম রেজাউল করিম। আদেশ অনুযায়ী জনসমাগম, সভা–সমাবেশ এবং সব ধরনের নিষিদ্ধ কার্যক্রম বন্ধ থাকবে; একই সঙ্গে অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

ইউএনও এস এম রেজাউল করিম জানান, কাকাইলছেও এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শান্তি–শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ আগামীকাল বুধবার দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকবে; প্রয়োজন হলে সময়সীমা বাড়ানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ভারসাম্য না কি কৌশলগত দেউলিয়াত্ব?

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, এলাকায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫