ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সাভারে সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের হেমায়েতপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আলমনগরে সেটেলমেন্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন– পেশকার মো. শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল আহমেদ।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, প্রায় দেড় বছর আগেও দুর্নীতির অভিযোগে সেটেলমেন্ট কার্যালয়টি বন্ধ করা হয়েছিল। সম্প্রতি সেটি আবারও চালু করা হয়। সেখানেও সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছিলেন। তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে খবর সংগ্রহ করছিলেন দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমন, তার ক্যামেরা পারসন জাহিদুল ইসলাম খানসহ আরও কয়েকজন সাংবাদিক। একপর্যায়ে তারা পেশকার শফিকের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষুব্ধ হন এবং সাংবাদিকের ওপর হামলার চেষ্টা করেন। পরে ওই কার্যালয়ের আরও কয়েকজন হামলা করতে উদ্যত হন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

লিখিত অভিযোগে দেশ টিভির ক্যামেরা পারসন জাহিদুল ইসলাম খান জানান, সেটেলমেন্ট অফিসে দালাল সিন্ডিকেট, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে যান গণমাধ্যমকর্মীরা। ঠিক সেই সময় অফিসে কর্মরত দুই কর্মকর্তাসহ একদল দালাল এবং অজ্ঞাত ১৫-২০ জন আকস্মিকভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমন ওই পেশকারের কাছে বক্তব্য চান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পেশকার তার কাঠের চেয়ার ওই সাংবাদিকের দিকে ছুড়ে মারতে উদ্যত হন। আশপাশের লোকজন তাকে নিবৃত্ত করেন। পরে ওই সাংবাদিক কার্যালয়ের বাইরে এলে সেখানেও তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অপর এক কর্মকর্তা।

জাহিদুল বলেন, ‘হামলাকারীরা দলবদ্ধভাবে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভাঙচুরেরও চেষ্টা চালায়। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় হামলাকারীরা “মামলায় ফাঁসিয়ে দেওয়া” ও “চাকরি খাওয়ার”ও হুমকি দেয়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহ দেখে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পেতে ফোন করলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি)। অবিলম্বে পেশকার সাইফুল ও পেশকার শফিকসহ সংশ্লিষ্ট সব হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

সাভারে সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫