ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফেসবুক কমেন্টেসকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে একটি কমেন্টস করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও চার জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাব পৌরসভার রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এ নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম বিরূপ মন্তব্য (চুদলিং পং) করেন। এরই জেরে রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের বাগবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালায়।

সেখানে শহিদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও চার জন আহত হন। সংঘর্ষস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টে কমেন্টস করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এক উভয়পক্ষের পাঁচ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুই পক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

ফেসবুক কমেন্টেসকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫

আপডেট সময় : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫