ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ-১ আসনে দলের প্রার্থীকে দুর্নীতি-চাঁদাবাজ বললেন বিএনপির ৫ নেতা

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত পাঁচ মনোনয়নপ্রত্যাশী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ। তাই দলের স্বার্থে তার মনোনয়ন অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালে বিকল্প দলীয় মনোনয়নপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২০১৮ সালে বিকল্প দলীয় মনোনয়নপ্রাপ্ত শরিফুল ইসলাম।

খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে যদি বাদ দেওয়া না হয়, তাহলে এই সংসদীয় এলাকার মানুষ যোগ্য ও উপযুক্ত প্রার্থী বেছে নিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।

তার দাবি, মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহীত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু তার বক্তব্যে মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন চিহ্নিত দুর্নীতিপরায়ন ও চাঁদাবাজ হিসেবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।

প্রভাবশালী এই পাঁচ নেতা জানান, মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে অন্য যে কাউকে দলের প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এর আগে রবিবার রাতে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

কিশোরগঞ্জ-১ আসনে দলের প্রার্থীকে দুর্নীতি-চাঁদাবাজ বললেন বিএনপির ৫ নেতা

আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫