বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার পরিমাণ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে তারা আগামীকাল মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
তিনি আরও বলেন, যদি আজ রাতের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন বা সন্তোষজনক ঘোষণা না আসে, তবে শিক্ষকদের লং মার্চ এবং বর্তমান চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।
আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সোমবার (১৩ অক্টোবর) থেকেই শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। একই সঙ্গে, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বর্তমানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে।
রিপোর্টারের নাম 



















