ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সময়ের সবচেয়ে প্রশংসিত পডকাস্টের মধ্যে অন্যতম ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত এই পডকাস্টের প্রথম সিজন ছিল বেশ আলোচিত। বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন থেকে শুরু করে জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমনি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মান। 

৬ ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এই পডকাস্টের নতুন সিজন। আরআরকে ওরফে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় সিজন টু প্রচার হবে প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত-এ। 

দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন সংগীত তারকা ও বর্তমানে বিসিবির অন্যতম পরিচালক আসিফ আকবর।

আরআরকে জানান, এই পর্বে আসিফ আকবর রাখঢাক না করে তার স্বভাব সুলভ ভঙ্গিতে মনের বলা-না বলা অনেক কথাই শেয়ার করেছেন তার সঙ্গে। আসিফ জানিয়েছেন, একবার একজন তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন! কারণটি পডকাস্টে বিষদভাবে বলেছেন আসিফ।আরআরকে ও আসিফ আকবরআরআরকে ও আসিফ আকবর আরও জানান, দীর্ঘ সাড়ে চার বছর তার কাছে পাসপোর্ট ছিল না। তার ভাষায়, ‘তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো।’ বিসিবিতে পরিচালক হিসেবে যুক্ত হবার পর তাকে নিয়ে অনেকে সমালোচনায় মুখর হয়ে বলেছেন, গানের মানুষ কেন ক্রিকেটের অঙ্গনে থাকবেন? এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আর কাউকে নিয়ে কখনও সমালোচনা হয় না। শুধু আমাকে নিয়েই অনেকে কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে। একবার বলবে খেলা পারিনা, আরেকবার বলবে গান পারিনা, কথা বলতে পারিনা। ওসব সমালোচনাকারীরা যে কি পারে, এই টেস্ট কে করবে? আমি বিশ্বাস করি, মানুষ কি বলবে এটা মুখ্য বিষয় না। তুমি কি পদচিহ্ন দুনিয়াতে রেখে যাচ্ছো, তুমি কি কাজ করেছো, সেটিই মৃত্যুর পর আলোচনা হবে। আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।’ 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

‘তখন নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো’

আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫