ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

একমঞ্চে রাশিয়ান লোকনৃত্য ও ‘সোনার বাংলা সার্কাস’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে শীতের সন্ধ্যায় ঢাকার আকাশ ভরে উঠবে সুর আর উচ্ছ্বাসে!

৫ ডিসেম্বর রাশিয়ান হাউস ঢাকা আয়োজিত ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ নামের এই আয়োজনে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’র কনসার্ট।

এছাড়াও দর্শকরা উপভোগ করবেন অন্যান্য সাংস্কৃতিক পারফরম্যান্স, যা দেখাবে কীভাবে সংগীত ও শিল্প মানুষকে একত্রিত করে। এই অনুষ্ঠান শুধুই একটি কনসার্ট নয়- এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা রাশিয়া ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে। এমনটাই মনে করছেন রাশিয়ান হাউস ঢাকার কর্মকর্তারা।

রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক., যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, যা সবার জন্য উন্মুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

একমঞ্চে রাশিয়ান লোকনৃত্য ও ‘সোনার বাংলা সার্কাস’

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫