ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করলো ইউজিসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নবম গ্রেডের বিভিন্ন পদে চাকরি প্রত্যাশীদের দালালদের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করেছে কমিশন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউজিসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 

এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোনও অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনও সুযোগ নেই। 

তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনও ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি গ্রহণ করবে না। এ সংক্রান্ত কোনও তথ্য জানা গেলে আইনশৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সায়দাবাদে মাদকবিরোধী অভিযানে পরিদর্শক গুলিবিদ্ধ, চলছে চিরুনি অভিযান

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্ক করলো ইউজিসি

আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫