ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে, পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধের পরিচয় মিলেছে। পুলিশ হেফাজতে থাকা এই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে উদ্ধার করে। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ধানুয়া কামালপুর বিজিবি জানিয়েছে, বৃদ্ধের পরিবারের সদস্যরা এসে পৌঁছালেই তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন।

এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকার পর অবশেষে তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হওয়ার পর তার পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে, পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬