ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পিয়েল ওই এলাকার কফদ্দি মামুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যায় কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিয়েলের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পিয়েলের চাচাতো ভাই মাজেদুল ও মীম আক্তারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

আপডেট সময় : ১১:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬