ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রকাশ্যে শুভ-ঐশীর প্রেমময় ‘স্বপ্ন’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

প্রেমঘটিত বিষয়ে আগে থেকেই তুমুল সন্দেহ ছিলো তাদের দিকে। গেল ২৫ নভেম্বর দুটি প্রেমময় লাইন আলাদাভাবে ফেসবুকে পোস্ট করে ইন্ডাস্ট্রিতে রীতিমতো চাপা উত্তেজনার জন্ম দিলেন। সেদিন  আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী আলাদা পোস্টে জানালেন, ‘তোরে এতো ভালোবাসি আর বলবো কতবার’ এবং ‘যদি হারাস একটিবার মরে যাবো শতবার’!

এরপর মাঝে দু’জনের চুম্বনরত একটি ছবি প্রকাশ করে প্রেম-বিশ্লেষকদের চাপা উত্তেজনায় যেন আলো জ্বেলে দিলেন! 

এ যেন সন্দেহের মোড়ক উন্মোচন করে শীতের আগমনী বার্তা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই জুটি। এবার প্রেমের ঘোষণা দিয়ে বিয়ের তারিখ চূড়ান্ত করা যেন মুহূর্তের বিষয়! 

যদিও এর ৭ দিন পর, আজ (২ ডিসেম্বর) সন্ধ্যায় জানা গেলো তাদের সেই প্রেমময় স্বপ্নের পুরোটা। এদিন প্রকাশ হলো শুভ-ঐশীর প্রেমের ইশতেহার ‘স্বপ্ন’।

রায়হান রাফীর আলোচিত ‘নূর’ সিনেমার প্রথম গান এটি। সেই গানের কথাগুলো আলাদা করে পোস্ট দিয়েই চাপা উত্তেজনার জন্ম দিয়েছিলেন শুভ-ঐশী। যে গানের মাধ্যমে সিনেমার নায়িকা ঐশীকে হৃদয়ের আর্তি জানিয়েছেন নায়ক আরিফিন শুভ।

গানের কথায় যেন ধরা পড়েছে অপেক্ষা, প্রেম আর হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন। প্রকাশের পর থেকেই গানের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।

জানা গেছে, প্রেক্ষাগৃহে নয়, শিগগিরই ‘নূর’ মুক্তি পাচ্ছে বায়স্কোপ প্লাসে। রায়হান রাফী জানান, এক অদ্ভুত প্রেমের গল্পে দেখা যাবে শুভ-ঐশীকে, ‘নূর’ সিনেমাতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশ্যে শুভ-ঐশীর প্রেমময় ‘স্বপ্ন’

আপডেট সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫