মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে মেটার আগ্রহ, বিটিআরসি-র নতুন আইনকে স্বাগত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে আগ্রহী বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করে।

মেটার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি বিটিআরসি-র সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। তারা বাংলাদেশের নতুন ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-কে স্বাগত জানিয়েছে। মেটার দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পাবলিক পলিসি বিষয়ক পরিচালক ইউয়েন টিং চ্যায় বলেন, পূর্ববর্তী অধ্যাদেশের কিছু বিধান স্থানীয় অবকাঠামো স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও নতুন আইনে সেই বাধা না থাকায় বাংলাদেশে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের কাজ দ্রুততর হবে।

বৈঠকে বিটিআরসি বাংলাদেশের বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর কথা উল্লেখ করে মেটাকে স্থানীয় অফিস ও পেমেন্ট ব্যবস্থা চালুর আহ্বান জানায়। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণ এবং দেশের ব্যবহারকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে স্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা এজ নোড স্থাপনের অনুরোধ করে। মেটার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস রাশিয়ান হাউসের

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে মেটার আগ্রহ, বিটিআরসি-র নতুন আইনকে স্বাগত

আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬