খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, সিএসই বিভাগের সিনিয়র প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, মানবিক বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রাজিয়া খাতুন এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন বক্তব্য রাখেন। বক্তারা এই হামলাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























