মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

কয়রায় ৫০০ অসহায় মানুষের চোখের আলো ফেরানোর উদ্যোগ, উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

খুলনার কয়রা উপজেলায় অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে এক বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে এই ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা এবং পাঁচশ রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান নির্বাচিত সরকারের আমলে কোনো মানুষ অর্থের অভাবে বিনা চিকিৎসায় থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইতোমধ্যে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। এর ফলে মফস্বলের সাধারণ মানুষকে এখন আর উন্নত চিকিৎসার জন্য শহরে ছুটতে হচ্ছে না, বরং দোরগোড়াতেই আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময়ই জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু শিবিরে আসা রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং অস্ত্রোপচার পরবর্তী যাবতীয় খরচ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ রায় ঝলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। বক্তারা সরকারের এই জনবান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

কয়রায় ৫০০ অসহায় মানুষের চোখের আলো ফেরানোর উদ্যোগ, উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

আপডেট সময় : ০৮:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬