চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই তল্লাশি অভিযানে ৫০টির বেশি ফিশিং বোটে তল্লাশি চালানো হয় এবং ২৪ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে অবৈধভাবে জাল ফেলে বাণিজ্যিক জাহাজের যাতায়াতে বিঘ্ন ঘটানো হচ্ছিল। এতে নৌ দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি জাহাজে ছিঁচকে চুরির ঝুঁকিও তৈরি হচ্ছিল। অভিযান চলাকালে এসব অবৈধ জাল শনাক্ত করে তা অপসারণ করা হয়।
আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সমুদ্রপথ সচল রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে ভবিষ্যতে এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রিপোর্টারের নাম 























