মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খেলার সময় পুকুরের পানিতে পড়ে হ্যাপি মনি নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হ্যাপি মনি তার এক খেলার সাথীর সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর পাড়ে খেলছিল। খেলার এক পর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুটি দ্রুত বাড়িতে খবর দিলে স্বজনরা এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন, তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬