মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

‘সরকার পতনের স্বপ্ন দেখে কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান?’: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে বলেছেন, বর্তমান নির্বাচিত সরকারকে সফল করতে সহযোগিতা করা যেখানে সবার দায়িত্ব ছিল, সেখানে একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘সরকারের পতন ঘটিয়ে আপনারা কি আবার বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনতে চান?’

বুধবার গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় রাশেদ খাঁন এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনো নতুন গণঅভ্যুত্থান বা আন্দোলনের চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই। তিনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সমালোচনা করে বলেন, একসময় যারা জামায়াতের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারাই এখন তাদের সাথে কর্মসূচি পালন করছেন। এছাড়া ১১ দলীয় জোট ভেঙে ৯ দলে পরিণত হওয়া নিয়েও তিনি কটাক্ষ করেন।

নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের ব্যর্থতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই সহকারী আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের পরও তারা গণমাধ্যমের সঠিক সংস্কার বা সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের স্থিতিশীলতা রক্ষায় এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

‘সরকার পতনের স্বপ্ন দেখে কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান?’: রাশেদ খাঁন

আপডেট সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬