মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

মঙ্গলবার দুপুরে কটিয়াদীর গচিহাটা এলাকায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর একটি সরকারি কর্মসূচি এবং এতে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই অঞ্চলে মৎস্য খাতের আধুনিকায়ন ও উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল।

বক্তব্যে মেজর রঞ্জন স্থানীয় প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খরচ যেন সাধারণ ব্যবসায়ী বা জনগণের ওপর চাপিয়ে দেওয়া না হয়। সরকারি বরাদ্দে এই আয়োজন করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কোনো তহবিলের অজুহাতে চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ সময় তিনি কিশোরগঞ্জের প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান যেন জনগণের ওপর কোনো আর্থিক চাপ সৃষ্টি না করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান: জামায়াতকে যোগ দেওয়ার আহ্বান মেজর আক্তারের

আপডেট সময় : ১০:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬