মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আগামী ১৪ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। হলিউডের এই আলোচিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা এবং ক্রিশ্চিয়ান কনভেরি। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ৮০-এর দশকের এক শহরতলির ওক স্ট্রিটে বসবাসকারী প্ল্যাট পরিবারকে কেন্দ্র করে। একটি মহাজাগতিক দুর্ঘটনায় তাদের পুরো এলাকাটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এক প্রাগৈতিহাসিক জঙ্গলে গিয়ে পড়ে, যেখানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে হিংস্র ডাইনোসর।

পরিচালক ডেভিড মিশেল জানান, শৈশবের এক রহস্যময় অনুভূতি থেকে তিনি এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন। পারিবারিক টানাপোড়েন আর ডাইনোসরের হাত থেকে বেঁচে ফেরার এক শ্বাসরুদ্ধকর লড়াই দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। বিশেষ করে অ্যান হ্যাথাওয়ের অসাধারণ অভিনয় সিনেমাটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬