রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার। অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. হাসানুল জাহিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















