মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বিএনপি নেতা। বুধবার বিকেলে উপজেলার ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত মো. আজাদ ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হলে বিএনপি নেতা আজাদ তাতে বাধা দেন। এসময় মিছিলকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ আওয়ামী লীগের ইন্ধনে এমন দুঃসাহস দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।

নাঙ্গলকোট থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে হামলার খবর পেয়েই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। অভিযান চালিয়ে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬