মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মেট্রোরেলে সেবার মান বৃদ্ধিতে যুক্ত হচ্ছে অতিরিক্ত ট্রেন, বাড়বে চলাচলের সময়

রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যাত্রীদের ভিড় কমাতে ও যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মেট্রোরেলে আরও দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে, যার ফলে রাতের শেষ দিকে ট্রেনের জন্য অপেক্ষার সময় ২০ মিনিট থেকে কমে মাত্র ৭-৮ মিনিটে নেমে আসবে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। যাত্রীচাপ সামলাতে আগামী সেপ্টেম্বর থেকে চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল সেবা চালু থাকতে পারে। নতুন চালকদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত জুন মাস থেকে চলাচলের সময় বাড়ানোর পর যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায়। নতুন ট্রেন যুক্ত হলে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি যাতায়াত আরও দ্রুততর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ’: দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল

মেট্রোরেলে সেবার মান বৃদ্ধিতে যুক্ত হচ্ছে অতিরিক্ত ট্রেন, বাড়বে চলাচলের সময়

আপডেট সময় : ১০:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬