সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চার শিশু এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে আরও ৯৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, চলতি বছরের মার্চে প্রাদুর্ভাবের পর গত চার মাসে হাম ও হাম সন্দেহে আক্রান্ত শিশুর সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আগেই টিকাদানের হার কমে যাওয়ার কারণে বিশ্বের কিছু অঞ্চলে হাম রোগের পুনরুত্থান সম্পর্কে সতর্ক করেছিল।
চিকিৎসা বিষয়ক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্যমতে, গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক হামের প্রাদুর্ভাব দেখা গেছে ২০২৪ এবং ২০২৫ সালে। গত এপ্রিলে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে WHO এটিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলেও মূল্যায়ন করেছিল।
রিপোর্টারের নাম 


















