ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চাপের মুখে তাদের সভার জন্য কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না।
দীপকে বলেন, তারা দিল্লিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সভা করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে হল মালিকরা তাদের বুকিং বাতিল করে দেন। তার দাবি, ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে হল মালিকদের ভয়ভীতি দেখানো হয়েছে যাতে সিজেপি কোনো কর্মসূচি পালন করতে না পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সাড়ার কথা উল্লেখ করে এই নেতা জানান, যন্তর মন্তরে ‘সিজন-টু’ শিরোনামে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের তরুণ সমাজকে ভয় পায় বলেই তাদের গণতান্ত্রিক কর্মসূচিগুলোতে বাধা সৃষ্টি করছে।
রিপোর্টারের নাম 

























