মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে তুঙ্গে হকি দল, শিষ্যদের ধৈর্য পরীক্ষার নিচ্ছেন কোচ গেরহার্ড

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় হকি দল। জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে ২৪ সদস্যের প্রাথমিক দলটি নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে। সবশেষ ম্যাচে অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাসেল মাহমুদ জিমিরা।

বড় জয় ছাপিয়ে কোচ গেরহার্ডের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা যাচাই করা। ম্যাচ শেষে কোচ জানান, জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড়রা ক্লান্ত অবস্থায় কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ করে, সেটি দেখা বেশি জরুরি ছিল। এশিয়ান গেমসের মতো বড় আসরে এই ধৈর্যই বড় ব্যবধান গড়ে দিতে পারে বলে তিনি মনে করেন।

জাতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে শিগগিরই জার্মানিতে এক মাসের সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৫ থেকে ১৮টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। কোচ গেরহার্ডের বিশ্বাস, এই সফরের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে সক্ষম হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

এশিয়ান গেমসের প্রস্তুতিতে তুঙ্গে হকি দল, শিষ্যদের ধৈর্য পরীক্ষার নিচ্ছেন কোচ গেরহার্ড

আপডেট সময় : ১১:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬