মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

হুইলচেয়ারেই অদম্য পথচলা: প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে ইয়াসারের জিপিএ-৫

শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার মেধাবী ছাত্র ইয়াসার ইসলাম নিরব। দুই হাতের কবজি বাঁকা এবং হাঁটাচলায় অক্ষম হওয়া সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের দরিদ্র কৃষক সিরাজুল ইসলাম ও খাদিজা খাতুনের বড় ছেলে ইয়াসার। জন্মগত ত্রুটির কারণে একা চলাফেরা করতে না পারায় প্রতিদিন তার বাবা-মা তাকে হুইলচেয়ারে করে বিদ্যালয়ে পৌঁছে দিতেন। বাম হাতে কলম ধরে নিজের সীমাবদ্ধতাকে জয় করে সে আজ এই অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে।

ভবিষ্যতে একজন এমবিবিএস চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করার স্বপ্ন দেখে ইয়াসার। তার এই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও শিক্ষকরা। উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়ে সহযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

হুইলচেয়ারেই অদম্য পথচলা: প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে ইয়াসারের জিপিএ-৫

আপডেট সময় : ১১:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬