পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে বড় ধরনের ধস নেমেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র কমান্ডার মোহেব্বি জানিয়েছেন, এক সময় এই অঞ্চলে ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকলেও বর্তমানে সেখানে কোনো যুদ্ধজাহাজ নেই।
ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কমান্ডার মোহেব্বি সম্প্রতি এক বক্তব্যে বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, পূর্ববর্তী উত্তেজনাকর পরিস্থিতির তুলনায় এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো প্রকার হামলা বা হুমকির চেষ্টা করা হলে কেবল বিদ্যুৎ সঞ্চালন লাইন বা হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্রই নয়, বরং ইন্টারনেটের সঙ্গে যুক্ত বৈশ্বিক অবকাঠামোও চরম ঝুঁকির মুখে পড়বে।
ইরানি এই সামরিক কর্মকর্তার মতে, মার্কিন সামরিক শক্তি মূলত একাধিক রণাঙ্গনে লড়াই করার সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা। তবে বর্তমানে তাদের সমরাস্ত্রের সংখ্যা কমে যাওয়ায় এবং পারস্য উপসাগর থেকে উপস্থিতি গুটিয়ে নেওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া ও চীনের মোকাবিলায় আমেরিকা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
রিপোর্টারের নাম 
























