মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

তদন্ত চলাকালেই ‘বিতর্কিত’ কর্মকর্তাকে নারী দলের ম্যানেজার করল বাফুফে

নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। সবশেষ খবর অনুযায়ী, জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য তাকে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করেছে বাফুফে। এ সংক্রান্ত একটি তালিকা ইতিমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাফ টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেলে অ্যালকোহল নিয়ে প্রবেশের অভিযোগে নওমির বিরুদ্ধে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) থেকে বাফুফেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে বাফুফের নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে দুই মাস পার হয়ে গেলেও রহস্যজনকভাবে এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

তদন্ত কমিটির সদস্য ও অতিরিক্ত সচিব আতিকুর রহমান জানিয়েছেন, প্রায় এক মাস আগে তাদের শেষ সভা হয়েছিল। শৃঙ্খলা ভঙ্গের মতো স্পর্শকাতর বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগেই একজন বিতর্কিত ব্যক্তিকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করায় ফুটবল অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা বাফুফের এমন সিদ্ধান্তকে অপেশাদার ও অনৈতিক বলে মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও নিরাপত্তার দাবি ইরাব-বিএসআরএফের

তদন্ত চলাকালেই ‘বিতর্কিত’ কর্মকর্তাকে নারী দলের ম্যানেজার করল বাফুফে

আপডেট সময় : ১১:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬