মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে চরম চাপের মুখে পড়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে চালানো হামলাকে কেন্দ্র করে প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের মাত্র একদিনের হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৪০ লাখ ডলার মূল্যের ৫০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে।
তথ্যমতে, ইরানের নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে দ্রুত গতিপথ পরিবর্তন করতে সক্ষম হওয়ায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারছে। এতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে এবং প্রতিরক্ষা ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। গত জুলাই মাসে জর্ডানে মার্কিন বাহিনীর তিনটি ঘাঁটিতে ধারাবাহিক হামলার পঞ্চম দিনে একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে আঘাত হানলে তিন সেনা নিহত এবং শতাধিক আহত হন।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন কৌশল ও প্রযুক্তির পরিবর্তন মার্কিন আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ওয়াশিংটনের প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়ায় পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন বিকল্প ব্যবস্থার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন।
রিপোর্টারের নাম 

























